"Maku" story question about 1st unit examination part 2
তিন অধ্যায় আগের পর্ব দেখুন মাকু বইয়ের অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন প্রশ্ন - " চারদিক তার সুগন্ধ মো-মো করছে"- কোথায় কিসের সুগন্ধ পাওয়া গিয়েছিল? উত্তর -বটতলার হোটেলে ,স্বর্গের সুরুয়া রান্নার সুগন্ধ পাওয়া গিয়েছিল । প্রশ্ন- বটতলার হোটেলে কোথায় কিভাবে খাওয়া-দাওয়া করা হতো? উত্তর -গাছের গুড়ির উপর কাঁচা কাঠের তক্তা ফেলে খাওয়া-দাওয়া হতো। প্রশ্ন -"মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরছে "-কাকে দেখে এরকম মনে হয়েছিল? কেন এরকম মনে হয়েছিল? উত্তর -হোটেল ওয়ালাকে দেখে এরকম মনে হয়েছিল। কারণ হোটেলওয়ালার মুখে ভরা তার ঝুলো গোঁফ ,আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি দেখে এরকম সোনা টিয়ার মনে হয়েছিল। প্রশ্ন- হোটেল ওয়ালার হোটেলে রাতে কি খাওয়া ব্যবস্থা থাকত ? উত্তর -স্বর্গের সুরুয়া আর হাতের রুটি। প্রশ্ন -টিয়া পুতুলদের জন্য কি দিয়ে ভাত রান্না করত ? উত্তর -কাদা দিয়ে। প্রশ্ন -টিয়া পুতুলের জন্য কি দিয়ে মাছ রান্না করত ? উত্তর -গাঁদা ফুলের পাতা দিয়ে। প্রশ্ন- "সেটি কাউকে বলবে না "।- এখানে কি না বলার কথা বলা হয়েছে? উত্তর -হোটেলওয়ালা রান্নার শেষের...